Monday, April 6, 2026

বিয়ের সকালে অনুপমকে ‘বিশেষ বার্তা’ প্রস্মিতার!

Date:

Share post:

আজ অনুপম -প্রস্মিতার বিয়ে (Anupam Roy Prashmita Pal wedding)। হবু ‘মিসেস রায়’ সকাল থেকেই উচ্ছ্বসিত। অনুষ্ঠান শুরু হতে হাতে কিছুটা সময় আছে। ব্যস্ত দুই পরিবার। কিছুক্ষণ পরেই দক্ষিণ কলকাতার একটি ক্লাবে আইনি বিয়ে হবে তারকা জুটির। কিন্তু তার আগেই হবু স্বামী অনুপমকে বিশেষ বার্তা দিলেন গায়িকা। কী উত্তর দিলেন অনুপম?

সঙ্গীত পরিচালক, গায়ক, গীতিকার অনুপমের জীবনে এই বসন্তের নতুন রং। তৃতীয় বিয়ে নিয়ে তিনি আশাবাদী। প্রাক্তন সম্পর্কের তিক্ততা ভুলে নতুন শুরুর পথে ‘বাউন্ডুলে ঘুড়ি’র স্রষ্টা। প্রস্মিতাকে নিয়ে সুখী দাম্পত্য কাটাতে চান গায়ক। তবে বিতর্ক তাঁর পিছু ছাড়ল না বিয়ের দিনেও। প্রস্মিতার সঙ্গে রেজিস্ট্রির আগেই জুড়ে গেল পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) নাম! অনেকেই বলছেন গায়ক গায়িকার একছাদের তলায় আসার পিছনে সবথেকে বেশি অবদান নাকি পিয়ার বর্তমান স্বামীর। আসলে অনুপমের সঙ্গীত ক্যারিয়ারে অনেক গানে পরমকে দেখা গেছে। আবার অটোগ্রাফের সুরকারের প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন পরমব্রত। সেইদিক থেকে গায়ক- নায়ক রসায়ন তো রয়েইছে। এবার ফাঁস হল অন্য রহস্য। কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘হাইওয়ে ‘ সিনেমাতেই অনপুমের সুরে গান গেয়েছিলেন প্রস্মিতা। তখন থেকেই সম্পর্কের শুরু। তাহলে এক্ষেত্রেও অনুঘটক পরম!

প্রস্মিতা অবশ্য এই সমস্ত কথাই আমল দিচ্ছেন না। তিনি অনুপমের জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন আজ সকলেই। বলেছেন, “আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করতে চলেছি। আশা করি সবই ভাল হবে। আমরা খুবই আশাবাদী যে, সবই ভাল হবে শেষ পর্যন্ত।” গায়কের উত্তর অবশ্য মেলেনি।


Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...