Saturday, March 14, 2026

রাজ্যসভার ‘দাগি’ সাংসদদের তালিকায় শীর্ষে বিজেপি! ADR-র রিপোর্টে বিস্ফোরক তথ্য 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ফের বেকায়দায় বিজেপি (BJP)। এবার এক স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টে উঠে এসেছে রাজ্যসভার (Rajyasabha) সাংসদদের ৩৩ শতাংশের বিরুদ্ধেই নাকি রয়েছে ফৌজদারি মামলা (Criminal Case)। সেই তলিকায় সবচেয়ে উপরে নাম উঠে এসেছে বিজেপি সাংসদদের। ঠিক তারপরই নাম রয়েছে কংগ্রেসের (Congress)। তাঁদের মিলিত সম্পত্তির পরিমাণ কমপক্ষে ২০ হাজার কোটি টাকা। পাশাপাশি রাজ্যসভার ওই অভিযুক্ত সাংসদদের ১৪ শতাংশের সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। স্বেচ্ছাসেবী সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্’-এর (ADR) এমন রিপোর্ট সামনে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে।

সমীক্ষায় উঠে আসছে এদের মধ্যে দু’জন রাজ্যসভার সাংসদ আছেন, যাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা চলছে অর্থাৎ, তাঁরা খুনের আসামী। পাশাপাশি রাজ্যসভার চার সাংসদের বিরুদ্ধে হত্যার চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, মোট ২২৫ জন রাজ্যসভার সাংসদের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। আর সমীক্ষার সেই ফল নিয়েই তৈরি হয়েছে রিপোর্ট। যেখানে বলা হয়েছে, ২২৫ জন সাংসদের মধ্যে ৭৫ জন সাংসদ  জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মোকদ্দমা রয়েছে। যা শতাংশের হিসাবে ৩৩ শতাংশ। আর ৪০ জন সাংসদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের মামলা চলছে। যা মোট সাংসদ সংখ্যার ১৮ শতাংশ। তবে সমীক্ষায় রাজনৈতিক দলগুলি ধরে ধরে এমন হিসাব করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, বিজেপির রাজ্যসভা সাংসদদের মধ্যে ২৩ শতাংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। এরপরই রয়েছে কংগ্রেস। হাত শিবিরের ২৮ জন সাংসদের নামে ফৌজদারি মামলা চলছে। তৃণমূলের ১৩ সাংসদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যা প্রায় ৩৮ শতাংশ।

তবে এখানেই শেষ নয়, রিপোর্টে উঠে এসেছে সাংসদদের সম্পত্তির বিষয়টিও। তাতে দেখা যাচ্ছে, রাজ্যসভার ২২৫ জন সদস্যের সম্পত্তির মিলিত পরিমাণ ১৯ হাজার ৬০২ কোটি টাকা অর্থাৎ প্রত্যেক রাজ্যসভার সদস্যের গড় সম্পদের পরিমাণ ৮৭ কোটি ১২ লক্ষ টাকা করে। তাঁদের মধ্যে ৩১ জন সাংসদ অর্থাৎ, ১৪ শতাংশ বিলিয়নিয়ার।

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...