Friday, June 19, 2026

চুরি করে গ্রামে ঢুকে বেজায় বিপদে চিতা, কলসিতে আটকালো মাথা

Date:

Share post:

গ্রামে আগেও চিতার উপদ্রব হয়েছে। গবাদি পশু দেদার সাবাড় করে পালিয়েছে। তবে এবার কর্মফল ভুগল এক চিতা। জল খেতে তামার কলসিতে মুখ ঢোকাতেই কুপোকাৎ। মাথা আটকে দমবন্ধ হয়ে প্রায় মারা যাওয়ার উপক্রম। শেষে দীর্ঘ চেষ্টায় তাকে উদ্ধার করল মহারাষ্ট্র বন দফতর।

রবিবার সকাল ৭টা নাগাদ মহারাষ্ট্রের ধুলে জেলার শিবারা গ্রামে একটি বাড়ির গোয়ালে ঢুকে পড়ে এক চিতা। প্রচন্ড গর্জন আর ছটফটানি টের পেয়ে বাড়ির লোকেরা দেখেন তামার কলসিতে মাথা আটকে ছটফট করছে চিতা। সঙ্গে সঙ্গেই তাঁরা খবর দেন বন দফতরে। আধিকারিকরা এসে পৌঁছানোর আগে কলসি মাথা আটকে যাওয়া চিতা দমবন্ধ হয়ে প্রায় অজ্ঞান হয়ে যায়।

বন দফতরের আধিকারিকরা প্রথমে কলসির ভিতর হাওয়া চলাচল করার ব্যবস্থা করেন। সে খানিকটা স্বাভাবিক হলে ঘুম পাড়ানি গুলি দিয়ে তাকে শান্ত করে শুরু হয় সাবধানে তামার কলসি কাটা। শেষমেশ কলসির গেরোয় আটকে পড়া চিতাকে খাঁচায় ভরে গ্রাম ছাড়ে বন দফতরের কর্মীরা। গোটা ঘটনাটা ছোটবেলার রূপকথার সঙ্গে মিলে যেতে পারে এপর্যন্ত। তবে শেষমেশ যদি চিতা কলসির ভয়ে গ্রামে ফের না আসে তবেই বলা যাবে রূপকথা সত্যি হল।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...