Friday, June 19, 2026

দক্ষিণের পর উত্তর, মার্চ জুড়ে বাংলায় ‘ডেলি প্যাসেঞ্জারি’ মোদির

Date:

Share post:

নির্বাচন এলেই বাংলায় আসার কথা মনে পড়ে দেশের প্রধানমন্ত্রীর (PM)। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে ঠিক যা করেছিলেন ২০১৪ সালে লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রাক্কালে একই ঘটনার পুনরাবৃত্তি। ফের বঙ্গে মোদি (Narendra Modi)। আরামবাগ, কৃষ্ণনগরের পর বারাসাতে সভা করবেন নরেন্দ্র মোদি একথা আগেই জানা ছিল। এবার সেই তালিকায় জুড়ে গেল শিলিগুড়ির নাম। ৫ মার্চ বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী। ৯ তারিখে সরকারি অনুষ্ঠান এবং জনসভা করবেন শিলিগুড়িতে। চলতি মাসেই পদ্ম শিবিরের একাধিক কর্মসূচি প্রমাণ করে দিচ্ছে বাংলার বিজেপি নেতারা কতটা অকর্মণ্য যে ভোট বৈতরণী পার হতে দেশের প্রধানমন্ত্রীকে ফের ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইতিমধ্যেই কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে গেছে। তিন দিনের কর্মসূচির পর দিল্লি ফিরে গিয়ে ভোট ঘোষণা করতে পারেন তাঁরা, এমনটাই মনে করা হচ্ছে। এর মাঝেই ফের বাংলায় বহিরাগতদের আনাগোনা শুরু হয়েছে। সারা বছর বিজেপি মানুষের পাশে থাকে না কিন্তু ভোটের আগে পরিযায়ী পাখির মতো হাজির হয়ে যায়। এবারেও একই পথ ধরেছে গেরুয়া শিবির। বিজেপির তরফে জানানো হয়েছে যে, বুধবারের পর শনিবার ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বার তাঁর গন্তব্য উত্তরবঙ্গ। মঙ্গলবারই কলকাতায় আসবেন মোদি। রাত্রিবাস করবেন রাজভবনে। বুধবার বারাসতে দলীয় সভায় বক্তব্য রাখার পর ওই দিন গঙ্গার নীচ দিয়ে যাওয়া মেট্রোপথের উদ্বোধন করবেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেশের প্রধানমন্ত্রীর নয়া কর্মসূচির কথা প্রকাশ্যে আসার পরই বিরোধীরা সুর চড়িয়েছেন।

 


Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...