Friday, June 19, 2026

বিশ্ব শ্রবণ দিবসে জমজমাট Project Dhwani

Date:

Share post:

শ্রবণশক্তি হ্রাস শুধুমাত্র একটি বয়স-সম্পর্কিত অবস্থা নয়। যদিও বয়স-সম্পর্কিত শ্রবণশক্তি হ্রাস সাধারণ, অন্যান্য কারণগুলি যেমন উচ্চ শব্দের সংস্পর্শে আসা, শৈশবের কানের সংক্রমণ, জেনেটিক প্রবণতা এবং নির্দিষ্ট ওষুধগুলিও এর নেপথ্যে থাকতে পারে। বিশ্ব শ্রবণ দিবস-এ এই তথ্য উঠে এল Project Dhwani থেকে। রোটারি ক্লাব অফ ক্যালকাটা নর্থ ইস্ট এর সহযোগিতায়, দ্য কর্ণ এবং সিগনিয়ার সহযোগিতায় আইসিসিআরে এই প্রজেক্ট ধ্বনি কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার এই অনুষ্ঠানে ৫০ দনকে বিনামূল্যে শ্রবণ যন্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী, দ্য কর্ণর ডাইরেক্টর নবনীতা সেনগুপ্ত, ছিলেন আরও সম্মানীয় অতিথি। বিশ্ব শ্রবণ দিবসে এবারের থিম হল “মানসিকতার পরিবর্তন: আসুন কান ও শ্রবণ যন্ত্রকে সবার জন্য বাস্তবে পরিণত করি!”। অতিথিরা জানান, এই থিমটি শ্রবণশক্তি হ্রাসের দিকে সামাজিক ভুল ধারণা এবং কলঙ্কজনক মানসিকতা দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জগুলিকে অতিক্রম করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সচেতনতা বাড়ানো এবং কান এবং শ্রবণ যন্ত্র সম্পর্কে তথ্য ভাগ করা।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...