Friday, April 3, 2026

বড় ধাক্কা ট্রাম্পের! প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে প্রথমবার জয় ভারতীয় বংশোদ্ভূত নিক্কির

Date:

Share post:

আমেরিকার (America) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিজয়রথ। প্রেসিডেন্ট (President) পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে প্রথম বার জয় পেলেন ভারতীয় বংশোদ্ভুত নিক্কি হ্যালে (Nikki Haley)। শিয়রে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দলের তরফে সবচেয়ে পোক্ত প্রার্থী হিসাবে উঠে আসছেন। রিপাবলিকান দলে ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ তিনিই। ইতিমধ্যে মিসৌরি, মিশিগান ককাসে জয়ী হয়েছেন ট্রাম্প। এরপর আইডাহোতেও তিনি জয় ছিনিয়ে নিয়েছেন। এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে প্রেসিডেন্ট পদের দৌড়ে থাকা নিক্কি হ্যালে ক্রমেই রিবাপলিকান প্রার্থী হিসাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিলেন। শেষমেশ দৌড়ে টিকে থেকে ওয়াশিংটন ডিসির রিবাপলিকান প্রাইমারিতে জয় ছিনিয়ে নিলেন তিনি। তবে প্রেসিডেন্টের প্রার্থী পদের দৌড়ে এই প্রথম জয়ের স্বাদ পেলেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী নিক্কি ৬৩ শতাংশ ভোটে জয়ী হয়েছেন।

রবিবারই ওয়াশিংটনে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সেই ফলাফল সামনে আসার পর আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থীর লড়াই কিছুটা হলেও জমে গিয়েছে বলে মনে করছেন অনেকেই। আমেরিকার ১৫ প্রদেশে একসঙ্গে ভোট হবে মঙ্গলবার। ট্রাম্প না নিক্কি, কার পক্ষে রায় যায়, তা ঠিক করে দেবে আগামী নির্বাচন। তবে ১৫ প্রদেশের নির্বাচনে রবিবারের ফল কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার।

আমেরিকার প্রেসিডেন্ট পদের নির্বাচনে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে বাইডেনের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী। সেই জায়গা থেকে ওয়াশিংটন ডিসির মতো জায়গায় নিক্কি হ্যালের জয় বেশ গুরুত্বপূর্ণ।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...