Saturday, April 4, 2026

ভারত-ইংল্যান্ড শেষ টেস্ট ম্যাচ ঘিরে সংশয়, কিন্তু কেন?

Date:

Share post:

এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয় করেছে ভারতীয় দল। সিরিজের শেষ ম্যাচ বাকি। যা হবে ৭ মার্চ ধর্মশালায়। তবে তার আগে এই ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। এক সর্বভারতীয় সংবাধ্যমের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার থেকে ধর্মশালায় টেস্ট চলাকালীন বরফ পড়ার পূর্বাভাস রয়েছে।

শেষ ম্যাচ নিয়মরক্ষার থাকলেও, এই ম্যাচ ভারতের কাছে গুরুত্বপূর্ণ। কারণ এই শেষ ম্যাচে জয় পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ উন্নতি হবে টিম ইন্ডিয়ার। কিন্তু এই ম্যাচ ঘিরেই অনিশ্চয়তা দেখা দিয়েছে।সেই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার থেকে পাঁচ দিন ধর্মশালার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে -৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার, শনিবার ও সোমবার বরফ পড়ার পূর্বাভাস রয়েছে। বাকি দিনগুলিতেও বৃষ্টি হতে পারে। সারা দিন ধরেই আকাশ মেঘলা থাকবে। রোদ ওঠার সম্ভাবনা প্রায় নেই। এই পরিস্থিতিতে খেলার পরিবেশ থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ভারত ও ইংল্যান্ড দু’দলই এখন মোহালিতে রয়েছে। সেখানেই অনুশীলন করছে তারা।

এদিকে ধর্মশালার পরিবেশে ইংল্যান্ডের বেশি সুবিধা করবে বলে মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন, “সিরিজ জিতলেও ধর্মশালা টেস্ট হালকাভাবে নেওয়া উচিত নয় ভারতের। কারণ, ওখানকার পরিবেশ ইংল্যান্ডের পরিবেশের মতো। বল হাওয়ায় সুইং করবে। ওরা মনে করবে, নিজেদের দেশে খেলছে। তাই ভারতকে জিততে হলে ভাল খেলতে হবে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার দল। এই সিরিজে খেলেননি বিরাট কোহলি। চোটের জন্য সিরিজে নেই কেএল রাহুল, মহম্মদ শামি। নেই শ্রেয়স আইয়রও। একেবারে তরুণ দল নিয়ে এই সিরিজ জয় করেছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- বিরাটের জায়গায় কেন রোহিতকে অধিনায়ক করা হয়েছিল ? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...