Monday, May 18, 2026

বিরাটের জায়গায় কেন রোহিতকে অধিনায়ক করা হয়েছিল ? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

বিরাট কোহলি টি-২০ ফর্ম্যাটের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর সেই জায়গায় দ্বায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মাকে। পরে তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার নেতৃত্বের দ্বায়িত্ব তুলে দেওয়া হয় রোহিতকে। আর এই পুরোটাই হয় সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থাকার সময়। কেন সেই সময় রোহিতের হাতে নেতৃত্ব তুলে দিয়েছিলেন সেই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ বিশ্বকাপে কীভাবে রোহিত দেশকে নেতৃত্ব দিয়েছিল সেটা একবার দেখুন। ভারতকে ফাইনালে তুলল। ফাইনালে ওঠার আগে পর্যন্ত ভারতই সেরা দল ছিল। তাই যোগ্য ভাবেই রোহিতকে অধিনায়ক করা হয়েছিল। কতগুলো আইপিএল জিতেছে। রোহিত যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছে তাতে আমি অবাক নই। আমি বোর্ড সভাপতি থাকাকালীন ও অধিনায়ক হয়েছিল। ওর মধ্যে সেই প্রতিভা দেখেছিলাম বলেই অধিনায়ক করেছিলাম। তাই নেতা হিসাবে রোহিত যা করছে তাতে আমি একটুও অবাক নই।“

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার দল। এই সিরিজে খেলেননি বিরাট কোহলি। চোটের জন্য সিরিজে নেই কেএল রাহুল, মহম্মদ শামি। নেই শ্রেয়স আইয়রও। একেবারে তরুণ দল নিয়ে এই সিরিজ জয় করেছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...