Friday, April 24, 2026

বাংলায় এসে প্রকল্প নিয়ে ভুয়ো দাবি মোদির! তথ্য দিয়ে ফাঁস করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নির্বাচন এলে বাংলায় ডেলিপ্যাসেঞ্জারি শুরু করেন দিল্লির বিজেপি (BJP) নেতৃত্ব। মার্চের মাসের প্রথম দুদিন রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। জানান, কেন্দ্র না কি প্রকল্পের টাকা দিয়েছে। সোমবার, তমলুকে সরকারি পরিষেবা অনুষ্ঠান ও সভা থেকে তথ্য দিয়ে ফাঁস করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৪ থেকে ২৪- কেন্দ্র রাজ্যকে কত টাকা দিয়েছেন তার পরিসংখ্যান তুলে ধরেন মমতা।

মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা (Mamata Banerjee) বলেন, “প্রধানমন্ত্রী বলে গেলেন ৪৭ কোটি টাকা দিয়ে গিয়েছেন। আমরা না কি সব খেয়ে নিয়েছি!” এর পরেই পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, “২০১৪-১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত রাজ্যকে দিয়েছে ২৯৮৩৪ কোটি টাকা রাজ্য সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ কোনও টাকা দেয়নি।“ এই অর্থবর্ষে যে ৪৩ লক্ষ বাড়ি তৈরি হয়েছে, তার সবটাই রাজ্যের টাকায় তৈরি বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ১১ লক্ষ বাড়ি তৈরির ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কিন্তু টাকা দেয়নি। এরপরেই ফের মমতা ঘোষণা করেন, মে মাস পর্যন্ত অপেক্ষা করব। কেন্দ্র টাকা না দিলে নিজেদের টাকা দিয়ে ১০ লক্ষ বাড়ি তৈরি করব। শুধু ১০০ দিনের টাকা বা আবাসই নয়, রাস্তার, OBC স্কলারশিপ, সুস্বাস্থ্যকেন্দ্র- সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র।

ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “১২ বছর ধরে দয়া চেয়েছি, আর না। আগামী ২-৩ বছরের মধ্যে আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব।“ বিজেপি নেতাদের নাম না করেন মমতা বলেন, “দিল্লি থেকে কিছু লোক ভোটের সময় আসে। মানুষ মরে গেলেও পাত্তা পাওয়া যায় না। বিজ্ঞাপন দেয়, ঘর ঘর মে পানি। কিন্তু এই প্রকল্পের জমি, পাইপলাইন, রক্ষণাবেক্ষণ, তাছাড়া ৪০ শতাংশ টাকা রাজ্য সরকারের। মিথ্যে কথা বলে লোককে।“ আগামী এক-দেড় বছরের মধ্যে সবাই পানীয় জল পাবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। ১ হাজার ৪০০ কোটি টাকার জল প্রকল্প এবছর শেষ হবে।

এদিনের সভা থেকে ফের CAA নিয়ে তোপ দাগেন মমতা। বলেন, “CAA নিয়ে চিৎকার করছিল। ভোটার তালিকা থেকে জোর করে নাম বাদ দেওয়া হচ্ছিল। আধারকার্ড কাটতে শুরু করেছিল না? ওই জন্যেই। ৫ বছর আগে ফরেনার করে দেবে আপনাদের। তারপর তো নাগরিকত্ব!“




Related articles

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...