Monday, June 8, 2026

হাসপাতালে স্বামী স্মরণানন্দ মহারাজ, দ্রুত সুস্থতা কামনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্মরণানন্দ মহারাজ। রবিবার তাঁর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। রামকৃষ্ণ মিশনের হাসপাতালে চিকিৎসাধীন মহারাজের সুস্থতা কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২২ সাল থেকেই নানা ধরনের শারীরিক সমস্যায় বারবার হাসপাতালে ভর্তি হতে হয় রামকৃষ্ণ মঠের প্রবীণ ও সাধারণ ভক্তদের অত্যন্ত শ্রদ্ধার প্রেসিডেন্ট মহারাজকে। এবারও বয়সজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চারদিন ভর্তি থাকার পর রবিবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। হাসপাতালের তরফে মেডিক্যাল বোর্ড গঠন করা হয় যার মধ্যে অন্যান্য বিভাগের ডাক্তারদের পাশাপাশি স্নায়ুর ডাক্তারও রয়েছেন। সোমবার শারীরিক প্যারামিটারগুলি খানিকটা স্বাভাবিক হয়েছে তাঁর।

তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বিশ্বজোড়়া অসংখ্য ভক্তকে আধ্যাত্মিক পথ প্রদর্শন করেন মহারাজ। এবং বিশ্বজোড়া লক্ষ লক্ষ ভক্তের জন্য প্রবোধের কারণ তিনি। অন্য সব মহারাজ, ভক্তদের সঙ্গে প্রার্থনায় যোগ দেওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...