Sunday, June 14, 2026

মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের পরদিনই চিকিৎসকের রহস্যমৃত্যু, ফেসবুক পোস্ট দেখে দেহ উদ্ধার পুলিশের

Date:

Share post:

মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের পরদিনই উদ্ধার হল এক চিকিৎসকের দেহ। জীবন শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেওয়ার আগে একটি ফেসবুক পোস্ট করেন ওই চিকিৎসক। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোয়ার্টার থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন নাকি নেপথ্যে অন্য কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, বছর পঞ্চাশের কল্যাণ আশিস ঘোষ, মেডিসিনের চিকিৎসক। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। সম্প্রতি তাকে শিলিগুড়িতে বদলি করা হয়। বদলি হয়ে গেলেও ডায়মন্ড হারবার হাসপাতালের কোয়ার্টারেই তিনি বসবাস করছিলেন। সোমবার সকালে ওই হাসপাতালের কোয়ার্টার থেকে চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতায় সম্প্রতি ওই চিকিৎসকের মায়ের মৃত্যু হয়। রবিবার ছিল শ্রাদ্ধানুষ্ঠান । সেদিন সকালেই চিকিৎসক পুত্রের মৃত্যুতে স্বাভাবিকভাবেই রহস্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে করা একটি ফেসবুক পোস্টের ছত্রে ছত্রে হতাশা ফুটে উঠেছে। ওই পোস্ট দেখে পুলিশ তৎপর হয়। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোয়ার্টারের দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। কী কারণে এই চিকিৎসক মানসিক অবসাদে ভুগছিলেন চিকিৎসক, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

 

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...