Saturday, April 4, 2026

“টিকিট পাকা করতেই বিজেপির দুর্নীতিবাজদের জেলে পাঠাননি”! অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক বাবুল

Date:

Share post:

পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁর পদত্যাগ পত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই চিঠির প্রতিলিপি সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচাপতিদের কাছেও পাঠিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুর বাড়িতে সাংবাদিক বৈঠক করবেন সদ্য প্রাক্তন বিচারপতি। তাঁর ভবিষ্যত গন্তব্য কী হতে চলেছে, তা জানার আগ্রহ রয়েছে সকলের। শোনা যাচ্ছে, তিনি বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোট দাঁড়াতে পারেন।

এদিকে পদত্যাগ করার পর ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বোমা ফাটালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এক্স হ্যান্ডেলে বাবুল লেখেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন ভূমিকায় তিনি একেবারেই আশ্চর্য হচ্ছেন না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল আদালতে তাঁর শেষ দিনে, বিজেপির ওয়াশিং মেশিনের ঢাকনার ভিতরে লুকিয়ে থাকা দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্তের নির্দেশ দেননি …!

এর আগেও বাবুল সাংবাদিক বৈঠক করে একহাত নিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বলেছিলেন, “যদি সত্যি তিনি সমাজ সংস্কার করতে চাইতেন তাহলে যে দলে তিনি যোগদান করতে চান সেই দলের দুর্নীতিগ্রস্তদের সিবিআই এবং ইডি তদন্তের মাধ্যমে তাদের জেলে পাঠাতেন। তা না করে তিনি নিজের টিকিট পাকা করতে চাইছেন।” বাবুলের আরও দাবি ছিল, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিরকাল পাবলিসিটি চাইতেন। সুপ্রিম কোর্টের বকাও খেয়েছিলেন। হয়তো লোকসভা ভোটে তিনি দাঁড়াবেনই না। তাঁর মূল লক্ষ্য হবে ২৬-এ তিনি মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ হবেন।”

আরও পড়ুন- বিচারপতি পদে ইস্তফা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ই-মেলে পাঠালেন পদত্যাগ পত্র

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...