Wednesday, June 24, 2026

বিচারপতি পদে ইস্তফা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ই-মেলে পাঠালেন পদত্যাগ পত্র

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি পদ থেকে ইস্তফা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সূত্রের খবর ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ সকাল ১০:৩২ মিনিট নাগাদ ইমেলে দেশের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন। এরপর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবেন ‘এক্স জাস্টিস’ গঙ্গোপাধ্যায়।

রবিবাসরীয় দুপুরেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছিল। নিজের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফার কথা জানিয়েছিলেন। এবার রাজনীতির ময়দানে নামছেন অভিজিৎ গঙ্গোপাধ্যয় (Abhijit Ganguly)। বিভিন্ন মামলায় তাঁর মন্তব্য ঘিরে সমালোচনা করেছিল রাজ্যের শাসকদল। বলা হয়েছিল রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তিনি বিচারপতির আসনে বসেই মন্তব্য করছেন। সেই কথাই এবার মান্যতা পাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রাক্তন বিচারপতির কথায় এবার তিনি ‘বৃহত্তর ক্ষেত্রে’ যোগ দেবেন। তবে সিপিএম না বিজেপি কোন দলে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা এখনও স্পষ্ট নয়।

 


Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...