Tuesday, June 23, 2026

এক ছাদের তলায় চার পরিচালক! টলিউডের এবার ‘মহা মহুরত’

Date:

Share post:

বাংলা সিনেমার দর্শকের জন্য সুখবর। অভিনেতা নয়, পরিচালকের চারমূর্তি নিয়ে নতুন ঘোষণা এসভিএফের (SVF)। চার সুপারস্টার পরিচালক রাজ চক্রবর্তী(Raj Chakraborty), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), জয়দীপ মুখোপাধ্যায়(Joydeep Mukherjee)ও দেবালয় ভট্টাচার্য (Debaloy Bhattacharya) এবার এক ছাদের তলায়। চার ভিন্নধর্মী গল্প নিয়ে বিশেষ চমক দিতে চলেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (SVF)। এক ঝাঁক টলিউড তারকার উপস্থিতিতে সোমবার সেই ঘোষণাই হল প্রযোজনা সংস্থার অফিসে।

প্রথমেই বলা যাক রাজ চক্রবর্তীর কথা। বিধায়ক পরিচালক ৭ বছর পর SVF-এর সঙ্গে কাজ করতে চলেছেন। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনসূয়া মজুমদার ও সোহিনী সেনগুপ্তকে নিয়ে তৈরি হচ্ছে তাঁর নতুন ছবি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বরাবরই এই প্রযোজনা সংস্থার ‘ঘরের ছেলে’। পুজোয় মুক্তিপ্রাপ্ত দশম অবতারের দুরন্ত সাফল্যের পর এবার সামাজিক বিষয় নিয়ে ছবি তৈরি করবেন পরিচালক। ছবিতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, ঋদ্ধি সেন, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, কৌশিক সেনের মতো দাপুটে অভিনেতা-অভিনেত্রীদের।

এবার আসা যাক আরেক পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydeep Mukherjee) কথায়। তিনি এবছর ‘একেন বাবু’কে নিয়ে রাশিয়ায় পাড়ি দিচ্ছেন। বাঙালির মাছের ভাতে গোয়েন্দা বিদেশে কী কাণ্ড ঘটান তা দেখার আগ্রহ থাকবে দর্শকের। চতুর্থ পরিচালক হলেন দেবালয় ভট্টাচার্য যিনি এবার ভৌতিক থ্রিলারে মন দিয়েছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে খুব তাড়াতাড়ি তাঁর আগামী ছবির শুটিং শুরু হবে।

 


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...