Saturday, June 13, 2026

রাজনীতির ময়দানে ধাক্কা খাবে অভিজিৎ! দাবি “গুরু” বিকাশের

Date:

Share post:

ইঙ্গিত আগে থেকেই ছিল। জল্পনা সত্যি করে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দলের নামও জানিয়ে দিলেন। বললেন, ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি। এবং লোকসভা ভোটেও লড়বেন। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন সিদ্ধান্তকে একেবারেই বিচক্ষণ সিদ্ধান্ত বলে মনে করছেন না বিশিষ্ট আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই বিকাশরঞ্জন ভট্টাচার্যকেই “গুরু” সম্বোধন করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দেওয়ার পেছনে তাঁর যুক্তি হিসেবে তিনি বলছেন, যে কোনও শুভবুদ্ধি সম্পন্ন যে কোনও সৎ মানুষের রাজনীতিতে যোগ দেওয়া উচিত। বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল তাই বিজেপিতে যোগ দিলাম। এনিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “ওঁর সঙ্গে আমার পেশাগত ঘনিষ্ঠতা রয়েছে। খারাপ লাগছে এই কারণে, ওঁর যে দুর্নীতির বিরুদ্ধে মিশন তা পূরণ হবে না। ও ধাক্কা খাবে, আহত হবে বলে আশঙ্কা। দেশজুড়ে দুর্নীতিতে লালন করেছে বিজেপি। আমি খানিকটা অবাক হয়েছি। বিজেপির সঙ্গে ওঁর সখ্যতা হওয়ার কোনও সুযোগ ছিল বলে আমার ধারনা ছিল না। ও অবশ্য নিজের মতো ব্যাখ্যা করছে। তবে আবারও বলি এটা না করলেই ভালো হতো। আমি একটা বার্তা দিয়েছিলাম। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নির্দল হিসেবে করলে অনেক বেশি সমর্থন পাবেন। আমরাও সমর্থন করব। যা হোক ওঁর সঙ্গে যোগাযোগ থাকবে।”

 

 

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...