Monday, April 6, 2026

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে প্রথম ভারতীয়ের মৃত্যু, অভিযুক্ত হেজবুল্লা

Date:

Share post:

সংঘর্ষ বিরতির প্রস্তাব যে আদতে ইজরায়েলে এতটুকুও কার্যকর হয়নি তার প্রমাণ ইজরায়েলে প্রথম ভারতীয়ের মৃত্যুর ঘটনা। ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধে এক ভারতীয়ের মৃত্যুর পাশাপাশি দুই ভারতীয়ের গুরুতর আহত হওয়ার খবর জানালো ইজরায়েল বিদেশমন্ত্রক। ঘটনায় পুরো দায় তার হেজবুল্লা (Hezbollah) জঙ্গিগোষ্ঠীর ওপর চাপিয়েছে। সাধারণ নাগরিকেদের মর্মান্তিক রক্তক্ষরণে প্রবলভাবে ঐক্যবদ্ধ হওয়া দেশগুলি আহতদের দ্রুত সুস্থতা ও নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে বলে জানানো হয় ইজরায়েল বিদেশমন্ত্রকের তরফে।

ইজরায়েল জানিয়েছে সোমবার বিকালের দিকে উত্তর ইজরায়েলের মার্গালিয়ট (Margaliot) গ্রামে চাষের কাজ করার সময় হামলা চালায় হেজবুল্লা গোষ্ঠীর শিয়া সম্প্রদায়ের জঙ্গিরা। নিহত হন এক ভারতীয় ও আহত হন আরও দুজন। ইজরায়েলের হাসপাতালে সবথেকে ভালো চিকিৎসা কর্মীরা আহতদের চিকিৎসায় নিযুক্ত রয়েছেন। ইজরেলীয় বা বিদেশি সব দেশের নাগরিক যারা আহত বা নিহত হয়েছেন তাঁদের জন্য সমান মনোভাব পোষণ করে ইজরায়েল। তাঁদের পরিবাররে পাশে থেকে তাঁদের সব রকম সাহায্য করতে প্রস্তুত ইজরায়েল।

মার্গালিয়ট গ্রামে নিহত ভারতীয় নাগরিক কেরালার বাসিন্দা ছিলেন। মূলত লেবানন থেকে অ্যান্টি ট্যাঙ্ক (anti-tank) মিসাইল হামলায় তাঁর মৃত্যু হয়। যুদ্ধ পরিস্থিতিতে উত্তর ইজরায়েলে ক্রমাগত মিসাইল হামলা, ড্রোন (drone) হামলা জারি রেখেছে হামাস জঙ্গিরা। এবার তার শিকার ভারতীয় নাগরিক।

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...