Monday, April 6, 2026

চলন্ত বাসে আচমকা আগুন, হুলুস্থুলু নিউ টাউনে

Date:

Share post:

নিউটাউনে চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সকালে। তবে বাসে যাত্রী বেশি না থাকায় কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট (short circuit) থেকে আগুন লাগে। ঘটনার তদন্তে টেকনো সিটি থানার পুলিশ।

নিউটাউন থেকে আলিপুর চিড়িয়াখানাগামী ২৬০ নম্বর রুটের একটি বাস মঙ্গলবার সকালে বিশ্ববাংলা মোড়ের কাছে আসতেই গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে থাকে। স্থানীয় মানুষ ও আশেপাশে গাড়ির চালকেরা দেখে চালককে সতর্ক করেন। দ্রুত যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে গোটা বাস দাউদাউ করে জ্বলে ওঠে। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সকালের ব্যস্ত সময়ে বাসে আগুন লাগার ঘটনায় নিউটাউন থেকে সাপুরজিগামী (Sapoorji) লেনে ব্যাপক যানজট হয়ে যায়।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...