Saturday, April 4, 2026

মোদির গ্যারেন্টি গ্যাস বেলুন! তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলায় এসে বলেছিলেন, মোদির গ্যারান্টি মানে গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি। মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুর থেকে তাঁকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, “মনে রাখবেন বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয়! আর দিল্লি সরকার দিলে তা বর্জন হয়। দিল্লি সরকারের গ্যারান্টি কাজে লাগে না। দিল্লি সরকারের গ্যারান্টি হল ভোটের আগে গ্যাসবেলুন। ভোট চলে গেলেই গ্যাসবেলুন ফুটো হয়ে যায়।“

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও এদিনও সরব হন মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান দিয়ে তিনি ছত্রে ছত্রে জবাব দেন মোদির ভুয়ো অভিযোগের। মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বলছেন ৪৭ কোটি টাকা দিয়ে গিয়েছেন। আমরা নাকি সব খেয়ে নিয়েছি! তিনি মিথ্যাচার করেছেন বাংলায় এসে। ২০১৪-১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত কেন্দ্র রাজ্যকে দিয়েছে ২৯,৮৩৪ কোটি টাকা। আর রাজ্য সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ কোনও টাকা দেয়নি কেন্দ্র। মাত্র ৯ হাজার কোটি টাকার একটু বেশি দিয়েছে কেন্দ্র।“

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ফের একবার স্পষ্ট করে দেন, “কেন্দ্রের উপর আর ভরসা নয়, এবার আমরা নিজেরাই করব। শুধু ১০০ দিনের টাকাই নয়, আবাস, রাস্তা, OBC স্কলারশিপ, সুস্বাস্থ্যকেন্দ্র- সব প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। আগামী ২-৩ বছরের মধ্যে আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ করে ফেলব“।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...