Thursday, June 25, 2026

রেশন বন্টন মামলায় দ্বিতীয় চার্জশিট পেশ ইডি-র

Date:

Share post:

রেশন বন্টন মামলায় প্রথম চার্জশিট পেশের প্রায় দুমাস পরে দ্বিতীয় চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার হাইকোর্টে যে চার্জশিট পেশ করে ইডি তাতে নাম রয়েছে বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর নাম। রেশন বন্টন মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা শঙ্কর আঢ্যর বিদেশি মুদ্রা লেনদেন সংস্থার (forex trading) মাধ্যমে কীভাবে বিদেশে পাচার হয়েছে তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে এই চার্জশিটে।

মঙ্গলবার ইডি ৮৩ পাতার চার্জশিট পেশ করে। সেখানে শঙ্কর আঢ্যর চারটি কোম্পানির উল্লেখ রয়েছে। সেই কোম্পানিগুলিই জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করে বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। এই কাজের বিনিময়ে কমিশন পেতেন শঙ্কর আঢ্য। ২০১১ সাল থেকে ২০২২ সালের মধ্যে এই পথে ৭৫০ কোটি টাকা এ ভাবেই বিদেশে পাচার হয়েছে। শঙ্কর আঢ্য নিজের কোম্পানির মাধ্যমে এপর্যন্ত ২০ হাজার কোটি টাকার বৈদেশিক লেনদেন করেছেন। ইডির দাবি, এর মধ্যে ১০ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...