Tuesday, June 23, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে অশ্বিন, নিজের রেকর্ড নিয়ে কী বললেন তিনি?

Date:

Share post:

৭ মার্চ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতে ইংরেজদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জয় করেছে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবে এই ম্যাচে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়ার তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন। ধর্মশালায় নিজের শততম টেস্ট ম্যাচের সামনে দাঁড়িয়ে তিনি। ভারতের তৃতীয় স্পিনার হিসাবে এই নজির গড়বেন অশ্বিন। এই ম্যাচের নামার আগে আবেগে ভাসলেন তিনি।

এই নিয়ে অশ্বিন বলেন, “ আমার কাছে ১০০তম ম্যাচ খুবই গুরুত্বুপূর্ণ। কিন্তু আমার থেকেও আমার বাবা, মা, স্ত্রী ও সন্তানদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার থেকে বেশি উৎসাহী আমার সন্তানেরা। কারণ, আমার সাফল্যের জন্য ওরাও অনেক ত্যাগ করেছে। নইলে আজকের জায়গায় আমি আসতে পারতাম না। আমার বাবা আজও রোজ ৫০টা ফোন ধরে। ছেলেকে নিয়ে কথা বলে। তাই ওদের কথা আরও বেশি মনে পড়ছে।”

নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে অশ্বিন বলেন, “ ক্রিকেট এমন একটা খেলা যেখানে নিজে থেকে অনেক কিছু শেখা যায়। নিজের সমালোচনা করতে হয়। কোথায় ভুল হচ্ছে সেটা দেখে শুধরে নিতে হয়। কারণ, ভারতে প্রচুর সমালোচক। পান থেকে চুন খসলে হবে না। কিন্তু তার মধ্যে অনেকে ঠিকও বলেন। আমি তাই সবটা শোনার চেষ্টা করি।আমার সব থেকে কষ্ট যে, উইকেট নেওয়ার পরে সে ভাবে উল্লাস করতে পারি না। অন্যরা যেভাবে সাফল্য পালন করে সেটা আমি পারি না। কারণ, আমি সারাক্ষণ খেলা নিয়ে ভাবি। বিপক্ষের সেরা ব্যাটারকে কীভাবে আউট করব সেটা মাথায় ঘোরে। খেলা শেষের পরেও পরের দিনের পরিকল্পনা করতে থাকি। সব সময় খেলার মধ্যে থাকায় অন্য কিছু আমার মাথায় ঢোকে না।”

আরও পড়ুন- সামনেই শুরু ২০২৪ আইপিএল, তার আগে IPL-এ নিজের অভিজ্ঞতা জানালেন মাহি

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...