Saturday, April 4, 2026

লোকসভা ভোটের আগে ৬৫ হাজার পরিবারকে অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনার কার্ড রাজ্যের

Date:

Share post:

লোকসভা ভোটের আগে আরও ৬৫ হাজার পরিবারকে অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনার কার্ড দেবে রাজ্য। এর ফলে রাজ্যের ১ লক্ষ ৭০ হাজার পরিবার উপকৃত হবে।জানা গিয়েছে, আগামী ১০ মার্চের মধ্যে প্রতিটি জেলা প্রশাসনকে নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির পরিবারকেই দেওয়া হবে এই কার্ড।

জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় আমাদের রাজ্যে ৬ কোটি রেশন কার্ড আছে। এর মধ্যে রয়েছে, এএওয়াই অর্থাৎ অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনা, এসপিএইচএইচ এবং আর পিএইচএইচ। এদের মধ্যে এএওয়াই রেশন কার্ড পরিবার ভিত্তিক অর্থাৎ পরিবারের জন্য একটাই কার্ড।
আর্থিকভাবে অত্যন্ত দুর্বল পরিবারের জন্য এই প্রকল্পে চাল,গম মিলিয়ে মাসে ৩৫ কেজি দেওয়া হয় বিনামূল্যে। এছাড়াও বিভিন্ন সময়ে এই প্রকল্পের উপভোক্তাদের চিনি ও অন্যান্য রেশন সামগ্রী বিনা পয়সায় দেওয়া হয় ।রাজ্যের ৬৫ লক্ষ পরিবার ইতিমধ্যে এই প্রকল্পের পরিষেবা পেয়ে থাকেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার আরও ৬৫লক্ষ পরিবারকে এই অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনার অধীনে আনা হচ্ছে।জানা গিয়েছে, সোসিও ইকনমিক কাস্ট সেনশাসের রিপোর্টের ভিত্তিতে পঞ্চায়েত দফতর এক দশক আগেই একটি তালিকা তৈরি করেছিল। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই তালিকা যাচাই করেই প্রকৃত উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হবে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...