Friday, April 3, 2026

নারী দিবসে উপহার মুখ্যমন্ত্রীর, বাড়ছে আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন!

Date:

Share post:

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Womens Day)। আর তার আগে রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পারদের বড় কল্পতরু হয়ে উঠলেন দেশের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নারী দিবসের উপহার দিলেন মুখ্যমন্ত্রী। আজ, বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আশা ও আইসিডিএস (ICDS) কর্মীদের মাসিক বেতন ৭৫০ টাকা ও আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন ৫০০ টাকা করে বাড়তে চলেছে। এপ্রিল মাস থেকেই কার্যকর হতে চলেছে এই বর্ধিত বেতন।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য – আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট।আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা।” এছাড়াও আগামিকাল, বৃহস্পতিবার, নারী দিবস উপলক্ষে পদযাত্রা করবেন তিনি। ৮ তারিখ শিবরাত্রি থাকায় একদিন আগেই তিনি এই কর্মসূচিতে সামিল হবেন তিনি।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...