Saturday, April 4, 2026

CBI-তদন্তে ভরসা নেই! তৃণমূলের সুরেই সরব সেলিম, মোদির ‘সন্দেশখালি-নাটক’কে তীব্র কটাক্ষ

Date:

Share post:

সন্দেশখালির ঘটনার তিনটি মামলায় আদালত CBI তদন্তের নির্দেশ দেওয়ার পর দিনই সবর সিপিআইএম। বুধবার, আলিমুদ্দিনে CPIM-এর সদর দফতরে সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ করলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। একই সঙ্গে সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দরদকে নাটক বলে তীব্র কটাক্ষ করেন সেলিম।

CBI তদন্তে ভরসা নেই, কারণ তারা কোনও তদন্তই শেষ করতে পারে না- তৃণমূলের এই অভিযোগ দীর্ঘদিনের। এদিন রাজ্যের শাসকদলের সুর মেলাল সিপিএম। এদিন, সন্দেশখালিতে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে তীব্র আক্রমণ করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক। তাঁর কথায়, “সিবিআই-এর কাছে বগটুইও দেওয়া হয়েছিল। কী করল! অন্যতম সাক্ষী হেফাজতে খুন হয়ে গেল। তথ্য ফরেনসিক যা সংগ্রহ করেছিল তা কেন প্রকাশ্যে এল না? আদালতের কাছে কেন এল না? কেন অপরাধীরা শাস্তি পেল না? সেন্ট্রাল এজেন্সি অপরাধীদের পাহারা দেয়!” বিস্ফোরক অভিযোগ সেলিমের।

পাশাপাশি, এদিন রাজ্য এসে সন্দেশখালি নিয়ে মোদির পাশে থাকার বার্তাকে তীব্র কটাক্ষ করেন মহম্মদ সেলিম। বলেন, “আজকে মহিলাদের সঙ্গে কথা বলার নাটক করছেন। কেন অন ডিউটি জয়েন্ট ডিরেক্টর ব়্যাঙ্কের অফিসার মার খাওয়ার পরেও কেন কেসটা এগোনো হল না? “

যে মেট্রো পথের উদ্বোধন এদিন প্রধানমন্ত্রী করেন, আটের দশকে সল্টলেক থেকে রামরাজাতলা মেট্রো রেল চালানোর দাবি ওঠে। ইউপিএ সরকারের আমলে মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু। ২০১৪-তে বিজেপি সরকার আসার পর নতুন ভাবনা, নতুন প্রজেক্ট, নতুন ডিপিআর জমা হয়নি- জানান সেলিম।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...