Monday, March 30, 2026

কৃষক আন্দোলন বন্ধ করতে ‘দমননীতি’ বিজেপির, এগিয়ে যেতে অনড় কৃষকরা

Date:

Share post:

কৃষক আন্দোলনের পারদ বুধবার থেকে চড়া হওয়ার ইঙ্গিত পেয়েই শিকারি চিতার মত ঝাঁপিয়ে পড়ল বিজেপি সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলিতে গ্রেফতার করা হল আন্দোলনে যোগ দেওয়ার জন্য রওনা দেওয়া কৃষকদের। এমনকি শতাধিক কৃষকনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হল কেন্দ্রের তরফে। সারাদেশের কৃষকদের নিয়ে সংগঠিত করতে চলা আন্দোলন এর ফলে দুই বা তিনদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কৃষক আন্দোলনের সংগঠনগুলি। যদিও ইতিমধ্যেই বুধবারের আগে বাড়িয়ে দেওয়া হয় রাজধানীর নিরাপত্তা। হরিয়ানা-দিল্লি সীমানা দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটবে, এমনটাও জানিয়ে দেওয়া হয়।

বুধবার সকাল থেকে দিল্লির দিকে পুরো শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা করেছিল কৃষকদের দুটি অরাজনৈতিক সংগঠন। সেই সঙ্গে বিহার, রাজস্থান থেকে দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু থেকেও কৃষকদের সেই আন্দোলনে যোগ দেওয়ার কথা ছিল। বুধবার সকালে রাজস্থানের কোটা, বুঁদি এলাকা থেকে রওনা দেওয়া কৃষকদের দলকে সোয়াই মাধোপুরে আটকে দেয় রাজস্থান পুলিশ। দক্ষিণের রাজ্যগুলি থেকে রওনা দেওয়া কৃষকদরে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁরা আদৌ ট্রেনে উঠতে পারলেন কী না, সন্দেহে হরিয়ানার আন্দোলনে নামা কৃষকনেতারা। সেই সঙ্গে বিহারের দিক থেকে আসা কৃষকদরেও আটক দেওয়া হয়।

সেক্ষেত্রে দিল্লির দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে তাদের আরও দু-একদিন সময় লাগবে বলে জানান কৃষক আন্দোলনের নেতৃত্ব। তার আগেই সতর্ক দিল্লি পুলিশ। শম্ভু, সিংঙ্ঘু, খানোরি এবং টিকরি সীমানাতে পাহারা বাড়ানো হয়েছে। দিল্লি স্টেশন, মেট্রো স্টেশন এবং বাসস্ট্যান্ডগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষকদের দাবি পুলিশ ট্রাক্টর নিয়ে এগিয়ে যেতে বাধা দিলে রেল-সড়ক যে কোনও পথে দিল্লি প্রবেশ করবেন তাঁরা। অন্যান্য রাজ্যের কৃষকরাও যে কোনও পথে দিল্লিতে আসতে পারেন। সবার লক্ষ্য হবে যন্তর মন্তর।

Related articles

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...