Saturday, April 11, 2026

তরুণী মডেলের রহস্যজনক মৃত্যু, দেশের বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে জেরা পুলিশের

Date:

Share post:

সুরাটের তরুণী মডেল তানিয়া সিংয়ের ঝুলন্ত দেহ কয়েক সপ্তাহ আগে উদ্ধার হয়েছে তাঁর ফ্ল্যাটে। এই ঘটনায় নাম জড়িয়েছে ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মার। কে এই অভিষেক শর্মা? ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি। অভিষেক আইপিএলে হায়দরাবাদের হয়ে খেলেন। তাঁকেই জেরা করছে সুরাটের বেসু থানার পুলিশ।

গত মাসে ফ্ল্যাট থেকে তানিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। ঠিক কী কারণে, তরুণী মডেল নিজেকে শেষ করে দিলেন তা এখনও খুঁজে বের করতা পারে নি পুলিশ। কারও নামে অভিযোগও করেননি তানিয়া। সেই জন্য তদন্তের কিনারা করতে আরও সমস্যা হচ্ছে পুলিশের।

এখনও পর্যন্ত তদন্তে জানা গিয়েছে, অভিষেকের সঙ্গে যোগাযোগ ছিল তানিয়ার। মৃত্যুর ঠিক আগে অভিষেককে মেসেজ করেছিলেন তানিয়া। দু’জনের মধ্যে ফোনে কথাও হয়েছিল। তাঁদের সম্পর্ক কেমন ছিল, বা শেষ মুহূর্তে কী কথা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। সেই জন্যই অভিষেককে জেরা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে অভিষেকের কোনও যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখতে চায় পুলিশ। এই প্রসঙ্গে সুরাট পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিআর মলহোত্র বলেন, আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি যে তানিয়ার সঙ্গে অভিষেকের বন্ধুত্ব ছিল। এখনও জেরা চলছে। আরও তথ্য পেলে তা জানানো হবে। তবে সঠিক কারণ খুঁজতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...