Friday, April 3, 2026

বাংলা জবাব চায়! বারাসতের সভার আগেই প্রধানমন্ত্রীকে একাধিক প্রশ্নবাণ তৃণমূলের

Date:

Share post:

লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই ফের রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। বুধবার ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের পাশাপাশি বারাসতে (Barasat) সভা করেন প্রধানমন্ত্রী (Prime Minister)। আর তার আগেই এদিন সকালে মোদিকে একহাত নিল তৃণমূল (Tmc)। সোশ্যাল মিডিয়ায় মোদিকে আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Sashi Panja) অভিযোগ, প্রধানমন্ত্রী আবার বাংলায় এসেছেন। আবার ভাষণ দেবেন। নারী শক্তি, দূর্নীতি-সহ একাধিক মনগড়া বিষয় তাঁর বক্তব্যে উঠে আসবে। এরপরই মোদিকে (Narendra Modi) আক্রমণ করে শশীর অভিযোগ, বিজেপির নেতারা মূলত বঙ্গের একাধিক বিজেপি নেতা বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও তাঁকে কদর্য ভাষায় গালিগালাজ করেন কীভাবে?

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করে শশীর অভিযোগ, লাগাতার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর কথা এমনকি তাঁর শাড়ি পড়া নিয়েও কটাক্ষ শুনতে হয়। এরপরই পবন সিংয়ের প্রসঙ্গ টেনে শশীর অভিযোগ, আপনারাই পবন সিংকে প্রার্থী করেছেন, যে কী না বাঙালি নারীকে অপমান করেছে। তারপর প্রার্থী বদলালেও আপনাদের চিন্তাভাবনায় কোনো বদল আসেনি। এরপরই শুভেন্দুকে নিয়ে মোদিকে পাল্টা দিয়েছেন শশী। মোদির কাছে তাঁর অভিযোগ, আপনি আজ বারাসতে দূর্নীতি নিয়ে কথা বলবেন কিন্তু আপনার মঞ্চেই আপনার পাশে থাকবেন সিবিআই-এর এফআইআরে নাম থাকা শুভেন্দু।

তবে এখানেই শেষ না করে মোদির উদ্দেশে শশীর প্রশ্ন আপনি জানেন একজন শিখ সম্প্রদায়ের পুলিশ আধিকারিককে কীভাবে অপমান করেছেন আপনার দলের নেতা? তাঁকে খালিস্তানি বলে অপমান করেছে। ঘটনার পর এতদিন কেটে গেলেও কেউ ক্ষমা চায়নি। ঘটনার প্রতিবাদে বিজেপির সদর দফতরে শিখরা বিক্ষোভ দেখালেও বিজেপি সেদিকে কোনো গুরুত্ব দেয়নি।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...