Tuesday, April 7, 2026

বাংলাই একমাত্র নারীদের জন্য নিরাপদ: সন্দেশখালির মহিলাদের নিয়ে মিছিল করে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের মধ্যে মহিলাদের জন্য নিরাপদতম শহর কলকাতা। এই তকমা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই কলকাতার রাজপথে সন্দেশখালির মহিলাদের নিয়ে পদযাত্রা ও সভা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বার্তা দিলেন, ভালো আছে সন্দেশখালি। একই সঙ্গে সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে অনেকে ভুয়ো ‘সন্দেশ’ প্রচারের জন্য বিরোধীদের তুলোধনা করেন মমতা।

‘মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে রেখে নারীদিবসের প্রাক্কালে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। সেই মিছিলে পা মেলান সন্দেশখালি থেকে আসা মহিলারা। মিছিল শেষে ডোরিনা ক্রসিং-এর সভায় মমতা (Mamata Bandopadhyay) বলেন, “সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো ‘সন্দেশ’ও দিয়েছেন। বাংলায় জায়গাটির মিষ্টি নাম, সন্দেশ, হিন্দিতে অর্থ সংবাদও। সেই সন্দেশখালি নিয়ে ভুয়ো সংবাদ দেওয়া হচ্ছে। হতেই পারে কিছু ঘটেছে, হাতের পাঁচ আঙুল তো সমান নয়! অনেক সময় জানতে পারি না আমরা। কিন্তু কোনও ঘটনা চোখে পড়লেই ব্যবস্থা নিই। তৃণমূল নেতাদের গ্রেফতার করতেও কার্পণ্য করি না। কিন্তু BJP-র একটাই কাজ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা করা।”

আরও পড়ুন: লোকসভার আগে বিরাট চমক, মতুয়া গড়ের বিজেপি বিধায়ক মুকুটমণির তৃণমূলে যোগদান

মমতা অভিযোগ করেন, সন্দেশখালি নিয়ে ভুয়ো বার্তা পিছনে রয়েছে বাংলাকে বদনাম করার চক্রান্ত। বলেন, “কেন বদনাম করা হচ্ছে বাংলাকে? কালকেও BJP নেতা বলে গেলেন, এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। চ্যালেঞ্জ করে বলছি, বাংলাই একমাত্র জায়গা, যেখানে মহিলারা নিরাপদ, সবচেয়ে বেশি সুরক্ষিত। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে বিচার হয় না, হাথরস, মণিপুরে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিলেন, নগ্ন করে ঘোরানো হচ্ছিল, কোথায় ছিলেন BJP নেতারা? বিলকিসের কথা ভুলে গিয়েছেন? কত অসহায় দলিত, সংখ্যালঘু মহিলা, তফসিলি মহিলার বিজেপির হাতে নির্যাতিত হয়েছে, ভয়ে কথা বলতে পারেন না।”

ভারতীয় মহিলা কুস্তিগীরদের প্রসঙ্গও টেনে তুলোধনা করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “খালি বাংলার উপর, বাংলার মেয়েদের উপর এত রাগ কেন? আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন। সাক্ষী মালিক জলজ্যান্ত প্রমাণ। একজন কুস্তিগীর, আপনার দলের সাংসদ অত্যাচার করেছে বলে অবিযোগ, তার পরও তাঁকে চেয়ারম্যান করা হল। হাথরসে আজও বিচার হয়নি। ভয় দেখিয়ে রাখা হয়েছে। BJP-র বিরুদ্ধে কোনও কথা বলা যাবে না।”

মুখ্যমন্ত্রী বলেন, “সন্দেশখালির মা-বোনেরা আজ এখানে এসেছেন, মিষ্টি ‘সন্দেশ’ দিতে।“ অর্থাৎ সন্দেশখালি ভালো আছে- এদিন সেখানকার মহিলাদের মিছিলে উপস্থিত সেই বার্তাই দেয়।




Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...