Wednesday, June 24, 2026

ইডির আপত্তি নাকচ, রেশন মামলায় হলফনামার জন্য রাজ্যকে সময় দিল আদালত

Date:

Share post:

রাজ্যকে রেশন মামলায় হলফনামা পেশ করার জন্য সময় দিতে চায় আদালত। তাই কেন্দ্রীয় এজেন্সির আপত্তি ধোপে টিকলো না। রেশন মামলায় রাজ্য পুলিশের (West Bengal Police) তদন্তে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতির জয় সেনগুপ্ত (Joy Sengupta) আজ ছটি মামলায় এই স্থগিতাদেশ জারি করেছেন। আগামী ৮ এপ্রিল পরবর্তী শুনানি রয়েছে। তবে নির্দেশিকা ২২ এপ্রিল পর্যন্ত জারি থাকবে বলে আদালত সূত্র জানা যাচ্ছে। এই সময়ের মধ্যে রাজ্য পুলিশ আপাতত কোনও পদক্ষেপ করতে পারবে না।

আদালত সূত্রে খবর আজ মামলার শুনানিতে হলফনামা দেওয়ার জন্য পনের দিন সময় চায় রাজ্য। এই বিষয়ে ইডি আপত্তি জানালেও বিচারপতি জয় সেনগুপ্ত বলেন “প্রধান বিচারপতি ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন । আপনাদের যুক্তি, ওই হামলার মূলে রয়েছে এই রেশন মামলার তদন্ত । কিন্তু রাজ্য তার বক্তব্য যেহেতু হলফনামা দিয়ে জানাতে চায়, তাই তাদের জানানোর সুযোগ দেওয়া হচ্ছে । এই সময়ের মধ্যে তারা অবশ্য এই সংক্রান্ত কোনও মামলার তদন্ত করতে পারবে না ।”রেশন সংক্রান্ত মামলায় তদন্তের জন্য রাজ্য পুলিশ ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৬টি এফআইআর দায়ের করেছিল । কিন্তু সেই এফআইআরের ভিত্তিতে রাজ্য পুলিশ তেমন ভাবে তদন্ত করেনি বলেই সম্প্রতি শাহজাহান শেখ সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের করে । সেই মামলার শুনানিতেই বিচারপতি এই স্থগিতাদেশের নির্দেশ দেন ।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...