Wednesday, June 24, 2026

বাংলা শস্য বিমা যোজনায় বড় ঘোষণা! চাষীদের সব প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্যই

Date:

Share post:

বাংলা শস্য বিমা যোজনায় (Bangla Sashya Bima Yojna) বড় ঘোষণা রাজ্যের (Govt of West Bengal)। এবার থেকে আলু ও আখ চাষীদের কোনও প্রিমিয়াম (Premium) দিতে হবে না বলে সাফ জানিয়েছে রাজ্য। চাষিদের (Farmers) সব প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য সরকারই। বৃহস্পতিবার বাজেটের (State Budget) এই প্রস্তাব কার্যকর করতে প্রকাশিত হল সরকারি বিজ্ঞপ্তি। কৃষি দফতর সূত্রে খবর, আলু ও আখ চাষের বিমার জন্যে বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর ফলে উপকৃত হবেন রাজ্যের কমপক্ষে ২০ লক্ষ আলু ও আখ চাষীরাও।

রাজ্যের তরফে সাফ জানানো হয়েছে, ২০২৪-২৫-এর রবি মরশুম থেকে এই প্রকল্পের আওতায় আসবেন আলুচাষিরা। মূলত রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানে ২০১৯ সালে প্রথম চালু করা হয় বাংলা শস্য বিমা যোজনা। প্রাকৃতিক দুর্যোগের কারনে কৃষকদের বিপুল ক্ষতির হাত থেকে বাঁচাতে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...