Wednesday, June 24, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কী বললেন কুলদীপ?

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ধর্মশালায় আজ ইংরেজদের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচে খেলতে নেমে বল হাতে দাপট ভারতীয় বোলারদের। প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংরেজদের হয়ে একা লড়াই করেন জ্যাক ক্রোলি। ৭৯ রান করেন তিনি। ভারতের হয়ে বল হাতে ৫ উইকেট কুলদীপ যাদবের। ৪ উইকেট শততম টেস্ট ম্যাচ খেলতে নাম রবিচন্দ্রন অশ্বিন। আর ৫ উইকেট নিয়ে নিজের অভিজ্ঞতার জানালেন কুলদীপ। কী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন তিনি? ম্যাচ শেষে সেই কথাই জানালেন তিনি।

প্রথম দিনের শেষে কুলদীপ বলেন, “ইংল্যান্ডের ব্যাটারেরা কীভাবছে, আমি সেটা বোঝার চেষ্টা করি না। তবে স্টোকসদের ব্যাটিং দেখে মনে হয়েছে ওরা আমার রং বল বুঝতে পারছে না। সেটা আমার জন্য ভাল। তবে ব্যাটারেরা কী পারে সেটা না ভেবে নিজের ক্ষমতা অনুযায়ী বল করা ভাল।” এরপর তিনি আরও বলেন, “ আমার বলের গতি আগের থেকে অনেক বেড়েছে। স্টোকসেরা হয়তো আমার বল বুঝতে পারছে। কিন্তু গতি বেশি থাকায় খেলতে ব্যর্থ হচ্ছে। সেই সঙ্গে লেংথের হেরফের করছি। বিভিন্ন ধরনের বল করছি। আমি অনেক বছর হল ক্রিকেট খেলছি। ওদের কাছে নতুন নই। এমন নয় যে, আমার বল ওদের কাছে কোনও জাদু। সাধারণ স্পিন বল করছি।“

আরও পড়ুন- পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নেমেই নজির গড়লেন যশস্বী , টপকে গেলেন বিরাট কোহলিকে




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...