Friday, June 26, 2026

রামমন্দির উদ্বোধন বিজ্ঞাপনী প্রচার, মোদিকে বিঁধলেন অনুরাগ

Date:

Share post:

ভোটের আগে রামমন্দির (Ram Temple in Ayodhya)উদ্বোধন আসলে বিজেপি সরকারের বিজ্ঞাপনী প্রচার। কলকাতায় এসে ঠিক এই ভাষাতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বিঁধলেন বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। গত ২২ জানুয়ারি রামনামের ডাক দিয়ে বলিউড থেকে রাজনীতি, ক্রীড়া থেকে শিল্প মহলের সকলকে একছাদের নীচে নিয়ে এসেছিল বিজেপি। ধর্মের নামে রাজনীতির অভিযোগ উঠেছিলে গেরুয়া সরকারের বিরুদ্ধে। এবার সরব হলেন অনুরাগ। পরিচালক বলেন, “২২ জানুয়ারি অযোধ্যায় যা ঘটেছে, সেটা বিজ্ঞাপন ছাড়া আর কিচ্ছু না। আমি রামমন্দির উদ্বোধনটাকে এভাবে দেখি। খবরের মাঝখানে যেমন বিজ্ঞাপন দেখা যায়, তেমনই ওই অনুষ্ঠানটাও ২৪ ঘণ্টার একটা বিরতি মতো আমার কাছে।”

রাজনৈতিক কিংবা সামাজিক ইস্যুতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে বরাবরই সরব অনুরাগ। ধর্ম নিয়ে তাঁর ব্যক্তিগত কিছু মতামত আছে। তাঁর কোথায় এটা আসলে ব্যবসার জায়গা। আর মোদি ভোটের আগে ঠিক সেই চাল দিয়েছেন। অনুরাগ স্পষ্ট ভাবে বলেন, দেশের মানুষকে ভুল পথে চালনা করা হচ্ছে। যাকে রামমন্দির বলে এত নাচানাচি হচ্ছে সেটা কোনও দিন রামের মন্দিরই নয়। ওটা হল রামলালার মন্দির। আর গোটা দেশ এই পার্থক্যটাই বুঝতে পারছে না।


Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...