Monday, April 6, 2026

ছেলের শতরান দেখে আবেগে ভাসলেন গিলের বাবা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

গতকাল থেকে ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। আর প্রথম দিন থেকেই ইংরেজদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। বলের পাশাপাশি ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখালেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। দু’জনই করলেন শতরান। ১১০ রান করেন শুভমন গিল। আর গিলের শতরানের পরই আবেগে ভাসলেন তাঁর বাবা লখীন্দর গিল। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

এদিন ১১০ রান করে আউট হন শুভমন গিল। শোয়েব বশিরকে বাউন্ডারি হাঁকিয়ে গিল সেঞ্চুরি করেন। আর তারপরে স্থির থাকতে পারেননি তাঁর বাবাও। তিনি উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। শূন্যে হাত ছুঁড়তে থাকেন। গিলের বাবার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি গর্বিত। তাঁর মুখে খেলা করছিল স্মিত হাসি । যা ফুটে ওঠে ক্যামেরায়। সেঞ্চুরির পরে হেলমেট খুলে শান্ত ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায় শুভমান গিলকে। এরপরই গিলকে জড়িয়ে ধরেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি করেন ১০৩ রান। আর এই শতরানের সুবাদে রোহিতের কেরিয়ারের এটি ১২ নম্বর টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক হিসাবে চতুর্থ। এবং চলতি সিরিজের দ্বিতীয়। আন্তর্জাতিক ক্রিকেটে এটি রোহিতের ৪৮ তম শতরান। শতরানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। শতরানের নিরিখে রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকর ।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার হয়ে শতরান রোহিত-শুভমনের, দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...