Friday, April 3, 2026

নিয়োগ মামলার তদন্তে ফের শহরের একাধিক জায়গায় হানা ইডির

Date:

Share post:

স্কুলে নিয়োগ মামলার তদন্তে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)। শুক্রবার সকালে কলকাতার (Kolkata) একাধিক জায়গায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শেষ পাওয়া খবর এখনও পর্যন্ত কমপক্ষে ৩ জায়গায় তল্লাশির খবর মিলেছে। শুক্রবার সকালে নিউটাউনের পাথরঘাটা এলাকায় এক পার্শ্বশিক্ষকের বাড়িতে ইডির পাঁচ আধিকারিক হানা দিয়েছে বলে খবর।

পাশাপাশি তল্লাশি চলছে রাজারহাট এলাকার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতেও। জানা গিয়েছে, ওই ব্যক্তি জমি কেনাবেচার ব্যবসায় যুক্ত। এছাড়াও নাগেরবাজার এলাকায় এক হিসাবরক্ষকের বাড়িতেও চলছে জোর তল্লাশি। অন্যদিকে, তল্লাশি চলছে কলকাতায় নাগের বাজারের ডায়মন্ড সিটি নর্থের এক ফ্ল্যাটে। প্রতিবেশীরা বলছেন, যাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, তিনি অনেক দিন আগেই কমপ্লেক্স ছেড়ে চলে গিয়েছেন। এছাড়া নিউটাউনের পাথরঘাটার মাজার শরিফ মোড়ে আব্দুল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে চলছে তল্লাশি। তিনি পাথরঘাটা হাইস্কুলের প্রাক্তন প্যারাটিচার বলে খবর।

 

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...