Saturday, June 13, 2026

ইভিএমে কারচুপি করতে পারে BJP! সতর্ক করলেন মমতা

Date:

Share post:

পায়ের তলায় জমিয়ে হারিয়ে আসন পেতে মরিয়া বিজেপি (BJP) ভোটে (Election) কারচুপি করতে পারে। বাংলার মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে EVM-এ চিপ লাগানো নিয়ে সতর্ক করলেন মমতা। ভোটদানের আগে ইভিএম (EVM) পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে আগেই কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্যের শাসক দল।

এদিনের নারী দিবসের প্রাক্কালে অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ইভিএম চেক করবেন। ওদের প্ল্যান ইভিএমে চিপ লাগানো। ভোটের আগে ইভিএম ভালো করে দেখে নেবেন। খবর আসছে মেশিনে ‘চিপ’ লাগিয়ে ফলাফল বদলে ফেলতে পারে। দলের নির্বাচনী এজেন্টরাও ভালো করে দেখে নেবেন। তৃণমূল অসমেও লোকসভায় দুটি আসনে লড়াই করবে।” মঞ্চে উপস্থিত সাংসদ সুস্মিতা দেবকে বিষয়টি দেখতে বলেন।

কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে। সে সম্পর্কে নেত্রীর নির্দেশ, “ওদের দিকে ফিরেও তাকাবেন না। ওরা বিজেপির নির্দেশে এসেছে:।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...