Saturday, April 4, 2026

ভোট বড় বালাই! নারী দিবসে একধাক্কায় ১০০ টাকা রান্নার গ্যাসের দাম কমালেন মোদি

Date:

Share post:

শিয়রে লোকসভা ভোট (Loksabha Election)। আর ভোটের আগে সব রাজনৈতিক দল অতি জনদরদী হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস (International Womens Day) উপলক্ষে রান্নার গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম একধাক্কায় ১০০ টাকা কমানোর কথা ঘোষণা করেছেন।

শুক্রবার এক্স হ্যান্ডেলে মোদি (Narendra Modi) লেখেন, “আজ, নারী দিবসে, আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে লাঘব করবে, বিশেষ করে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে”। তিনি আরও বলেন, “রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে, আমরা পরিবারের মঙ্গলকে সাহায্য করা এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রাখি”। পোস্টে আরও লেখা হয়েছে, “এটি নারীর ক্ষমতায়ন এবং তাদের জন্য ‘জীবনের সহজতা’ নিশ্চিত করার জন্য আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

এদিকে, সরকার বৃহস্পতিবার ১ এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের জন্য উজ্জ্বলা যোজনার অধীনে দরিদ্র মহিলাদের জন্য এল পিজি সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি বাড়ানোর কথা ঘোষণা করেছে।

গত বছরের অক্টোবরে, সরকার প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারে প্রতি বছরে ১২টি রিফিলের জন্য ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা করেছে। সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি ছিল চলতি অর্থবছরের জন্য, যা ৩১ মার্চ শেষ হবে।

এক্স হ্যান্ডেলে অন্য একটি পোস্টে, প্রধানমন্ত্রী মোদি আন্তর্জাতিক নারী দিবসে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা আমাদের নারী শক্তির শক্তি, সাহস এবং স্থিতিস্থাপকতাকে অভিনন্দন জানাই এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কৃতিত্বের প্রশংসা করি। আমাদের সরকার শিক্ষা, উদ্যোক্তা, কৃষি, প্রযুক্তি এবং আরও অনেক কিছু উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ”।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...