Wednesday, June 24, 2026

কোনারক মন্দিরের ভাস্কর্যের সঙ্গে মিনি স্কার্টের তুলনা টানলেন মোদি!

Date:

Share post:

রাজনীতি নয় এবার ফ্যাশন ট্রেন্ড (Fashion Trend) নিয়ে কথা বললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পোশাক (Indian Dress) প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিনি স্কার্টের সঙ্গে কোনারক মন্দিরের ভাস্কর্যের তুলনা টানলেন ভারতের প্রধানমন্ত্রী। ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে মোদি জানান যে মিনি স্কার্ট আধুনিক পোশাক বলে বিবেচিত হলেও প্রাচীন ভারতেও এর নিদর্শন মেলে। তখনই তিনি বলেন, ‘আপনি যদি কোনারকে যান, তবে শতাব্দী প্রাচীন মন্দিরে আপনারা এমন অনেক মূর্তি দেখতে পাবেন যারা মিনি স্কার্ট পরে রয়েছেন এবং তাদের হাতে পার্স রয়েছে।’ এরপরই শুরু হয়েছে সমালোচনা। দেশের প্রাচীন ঐতিহ্যকে নিয়ে এ ধরণের মন্তব্যকে অনেকেই ভাল চোখে দেখছেন না।

দিল্লির ভারত মণ্ডপমে ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদি বলেন, আধুনিক সভ্যতার প্রগতিতে পোশাকের বিবর্তন নিয়ে এত আলোচনা হয়, দেশের প্রাচীন ভাস্কর্য দেখলে বোঝা যায় যে শত শত বছর আগেও ভারতবাসী ফ্যাশন সম্পর্কে সচেতন ছিলেন। বর্তমানে আধুনিক জামাকাপড় পরার প্রবণতা রয়েছে। তবে ভারতীয় পোশাক নিয়ে আন্তর্জাতিকভাবে আরও বেশি প্রচার হওয়া উচিত বলেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এদিন ১৯ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর জাহ্নবীকে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রচারের জন্য পুরস্কৃত করা হয়। ট্রাভেল ভ্লগার কামিয়া জানি থেকে শুরু করে বিয়ারবাইসেপের রণবীর আলাহাবাদিয়া, জাহ্নবী সিংও পুরস্কার পান।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...