Saturday, April 4, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনেও দাপট ভারতের, ২৫৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে ৪৭৩। ২৫৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে শতরান রোহিত শর্মা-শুভমন গিলের। অর্ধশতরান সরফারাজ খান এবং দেবদত্ত পাড্ডিকালের। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট শোয়েব বাসির।

প্রথম দিন ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ শেষ হয় ২১৮ রানে। প্রথম দিনেই শুরুটা ভালো করে টিম ইন্ডিয়া। প্রথম দিন টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে ছিলেন রোহিত শর্মা-শুভমন গিল। যেখানে শেষ করেছিলেন, শুক্রবার দ্বিতীয় দিন ঠিক সেখান থেকেই শুরু করলেন তারা। ১০৩ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর এই শতরানের সুবাদে রোহিতের কেরিয়ারের এটি ১২ নম্বর টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক হিসাবে চতুর্থ। এবং চলতি সিরিজের দ্বিতীয়। আন্তর্জাতিক ক্রিকেটে এটি রোহিতের ৪৮ তম শতরান। শতরানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। শতরানের নিরিখে রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকর । ১১০ রান করেন শুভমন গিল। ৬৫ রান করেন অভিষেক হওয়া দেবদত্ত পাড্ডিকাল। ৫৬ রান করেন সরফারাজ খান। ১৫ রান করে করেন রবীন্দ্র জাদেজা এবং ধ্রুভ জুরেল। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব এবং যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন শোয়েব বাসির। ২ টি উইকেট নেন টম হার্টলি। একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন এবং বেন স্টোকস।

আরও পড়ুন- ১০ মার্চ ডার্বি, কীভাবে কাটবেন অফলাইন টিকিট, কোথা থেকেই বা পাওয়া যাবে বড় ম্যাচের টিকিট? রইল আপডেট



Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...