Wednesday, June 24, 2026

পুলিশের তৎপরতায় সামশেরগঞ্জে আটক প্রায় ১০ লক্ষ টাকার মাদক, জালে ৪ পাচারকারী

Date:

Share post:

রাতভর তল্লাশির পরে পুলিশের জালে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের হেরোইন-সহ ৪ পাচারকারী। শুক্রবার রাতে ঝাড়খন্ড থেকে মালদহে মাদক পাচার করার সময় মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার চারজন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে উন্নতমানের প্রায় ৪৭৮ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

জঙ্গিপুর পুলিশ (Police) জেলার সুপার আনন্দ রায় জানান, “ধৃতরা কোথা থেকে ওই বিপুল পরিমাণ হেরোইন পেয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।” ধৃত ব্যক্তিদের নাম ইন্দ্রজিৎ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, মুকেশ কুমার এবং অনুপম কুমার। ধৃত ইন্দ্রজিৎ এবং সঞ্জয়ের বাড়ি মালদহের কালিয়াচক থানা এলাকাতে। বাকি দুই ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের ছাত্ররা এলাকায়।

জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান, শুক্রবার রাতে মুর্শিদাবাদে সামশেরগঞ্জ এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী চাঁদপুর এলাকাতে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ (Police)। সেই সময় একটি সুইফ্ট গাড়ি পশ্চিমবঙ্গের দিকে আসার সময় সেটিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় হেরোইন। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের গোপন ডেরাতে ওই হেরোইন তৈরি করে মালদহে বিক্রির জন্য আনা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...