Thursday, June 25, 2026

ঋতাভরীকে উপহার দিলেন দীপিকা পাড়ুকোন!

Date:

Share post:

নারী দিবসে দারুণ চমক। বলিউডের ‘পদ্মাবত’-এর কাছ থেকে পুরস্কার পেলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ‘বলিউড মস্তানি’র থেকে এক ব্যাগ উপহার পেয়ে খুশিতে ডগমগ ‘ফাটাফাটি’ নায়িকা। সমাজমাধ্যমে সব উপহারের ছবি তুলে ধরেছেন তিনি। সঙ্গে এসেছে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) স্পেশাল নোট।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day)82E নামে দীপিকার যে প্রসাধনী ব্র্যান্ড রয়েছে, সেখান থেকেই একাধিক মেকআপের জিনিস পাঠিয়েছেন তিনি টলিউড অভিনেত্রীর জন্য। বিটাউনও এখন একনামে ঋতাভরীকে চেনে। বলিউডের বড় বড় স্টারেরা বাঙালি নায়িকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেও সলমন-শাহরুখদের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করতে দেখা গিয়েছিল ঋতাভরীকে। অভিনেত্রী সমাজ মাধ্যমে যথেষ্ট সক্রিয় এবং ফলোয়ারের সংখ্যাও হিংসা করার মতো। খ্যাতনামা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই দীপিকা ঋতাভরীকে উপহার আর বিশেষ নোট পাঠিয়েছেন বলে খবর। ‘হবু মা’কে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বঙ্গললনাও।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...