Tuesday, June 23, 2026

৩০০-র মধ্যে ৩১৫! বেঙ্গালুরুর নার্সিং কলেজের পরীক্ষার নম্বরে চক্ষু চড়কগাছ

Date:

Share post:

পরীক্ষা হয়েছে তিনশোয়। আর পরীক্ষার্থীর কেউ পেয়েছেন ৩১০ তো কেউ ৩১৫। কেউ আবার ৩৩০! নম্বর দেখে চক্ষু চড়কগাছ পরীক্ষার্থী থেকে অভিভাবকদের। তাহলে কি কোনও দুর্নীতি? কর্নাটকের (Karnatak) বেঙ্গালুরুর (Bengaluru) ওই নার্সিং কলেজ কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এটা একেবারেই প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছে।

জানুয়ারি মাসে বেঙ্গালুরুর (Bengaluru) রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস্-এ বিএসসি নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা হয়েছে। সদ্য ফল প্রকাশ হয়েছে। পূর্ণমান ৩০০। কিন্তু ফল প্রকাশের পরে দেখা যায়, কোনও কোনও পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর পূর্ণমানের থেকেও বেশ বেশী। এই ঘটনা তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পরে। এটা নিয়ে কেউ চিন্তিত, তো কোনও পরীক্ষার্থীর মুখে হাসি। এক পরীক্ষার্থী বলেন, ‘‘বেশ মজা! আমি ৩০০-র মধ্যে ৩১৫ পেয়েছি।’’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য দ্রুত ওই তালিকা প্রত্যাহার করে নেয়। দুঃখপ্রকাশ করে জানায়, পরীক্ষার খাতা ফের দেখা হচ্ছে। এটা প্রযুক্তিগত ত্রুটি। কয়েকজন পরীক্ষার্থীর নম্বর ওলোটপালট হয়েছে। তবে, তাতে পাশ-ফেলের সংখ্যার কোনও পরিবর্তন হয়নি বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। দ্রুত সংশোধন করে নয়া তালিকা প্রকাশ করা হবে।




Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...