Thursday, June 25, 2026

ভোটের আগে উত্তর বাংলাকে মোদি দিলেন শুধুই রেল আর সড়ক

Date:

Share post:

লোকসভা ভোটের আগে উত্তর বাংলার জন্য ৪৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে উত্তর বাংলার মন জয়ের মরিয়া চেষ্টা নরেন্দ্র মোদির। ইতিমধ্যেই নির্বাচনের প্রার্থী ঘোষণার পর থেকে সাংসদ জন বার্লাকে নিয়ে বিপাকে বিজেপি। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী উত্তর বাংলার উন্নয়নে শুধুই যোগাযোগ মাধ্যম দিলেন। রেল আর সড়ক ছাড়া নতুন কোনও উন্নয়নের খোঁজ পাওয়া গেল না প্রধানমন্ত্রীর শিলিগুড়ির সরকারি মঞ্চ থেকে।

শনিবার রেলের যে সব প্রকল্পের উদ্বোধন হয় তার মধ্যে উল্লেখযোগ্য রেলের বৈদ্যুতিকরণ পথের উদ্বোধন। একলাখি—বালুরঘাট বিভাগ, বারসোই—রাধিকাপুর বিভাগ, রানিনগর জলপাইগুড়ি— হলদিবাড়ি বিভাগ, শিলিগুড়ি—আলুয়াবাড়ি বিভাগ ভায়া বাগডোগরা, শিলিগুড়ি—সেবক—আলিপুরদুয়ার জংশন—সামুকতলা (আলিপুর দুয়ার জংশন—নিউ কোচবিহার) বিভাগে বৈদ্যুতিকরণের পর রেলপথ উদ্বোধন হল এদিন। প্রধানমন্ত্রীর দাবি, “রেলপথের বৈদ্যুতিকরণের ফলে বন্যজীব ও অরণ্য প্রাকৃতিক দূষণ থেকে বাঁচবে।”

এই প্রকল্পের পাশাপাশি বাংলাদেশ থেকে রাধিকাপুর পর্যন্ত রেলপথ চালু করারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বাংলার জন্য ১৪ হাজার কোটির রেল প্রকল্পের ঘোষণার পাশাপাশি সড়ক পথের প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ডুয়ার্স, দার্জিলিং, গ্যাংটক, মিরিকে সড়ক পরিকল্পনার ঘোষণা করেন তিনি। সেই উদ্দেশ্যে ৩১০০ কোটি টাকা মূল্যের দু’টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...