Friday, June 12, 2026

লোকসভার আগে বঙ্গে “ডেইলি প্যাসেঞ্জার” মোদি! আজ শিলিগুড়িতে চতুর্থ পর্ব

Date:

Share post:

লোকসভার (Loksabha Election) আগে সেই একুশের বিধানসভা ভোটের (Assembly Election) ছবি। সেবার বাংলায় বিজেপি সরকার গড়ার লক্ষ্যে কার্যত “ডেইলি প্যাসেঞ্জার”- (Daily Passenger) এর ভূমিকায় দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু লক্ষ্য পূরণ হয়নি। মমতা ঝড়ে বাংলার বুকে থেমে গিয়েছিল মোদির অশ্বমেধের ঘোড়া। তারপর থেকে বছর দুই মোদিকে আর বাংলায় সেভাবে দেখা যায়নি। কিন্তু লোকসভার আগে ফের একের পর এক সরকারি কর্মসূচি ও দলীয় জনসভায় মোদি। আজ, শনিবার তার চতুর্থ পর্ব।আরামবাগ, কৃষ্ণনগর, বারাসতের পর এবার শিলিগুড়ি (Siliguri)। ভোট মরশুমে শনিবার বাংলায় চতুর্থ সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

শনিবার দুপুরে শিলিগুড়ির কাওয়াখালির মাঠে সভা করবেন মোদী। তিন বছর আগে গত বিধানসভা ভোটের সময় এই মাঠেই সভা করেছিলেন তিনি। এদিন জনসভার আগে সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন। আগের তিনটি জায়গার মতো এখানেও জনসভাস্থলের অদূরেই সরকারি মঞ্চ তৈরি করা হয়েছে। সাড়ে চার হাজার কোটির টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিজেপি সূত্রে খবর, এদিন দুপুর ৩টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। সেখান থেকে সড়ক পথে কাওয়াখালির সরকারি অনুষ্ঠান ও জনসভায় যোগ দেবেন। শিলিগুড়ির কর্মসূচি শেষ করে মোদি সরাসরি যাবেন অরুণাচল প্রদেশে।

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...