Saturday, April 4, 2026

বিজেপি এ যুগের “জমিদার”! ‘জনগর্জন সভা’র আগে অ্যানিমেটেড ভিডিও প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

শিয়রে লোকসভা ভোট। তার আগে ব্রিগেডে জনসভার ডাক দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাত পোহালেই তৃণমূলের সেই “জনগর্জন সভা”! এই সভা থেকেই তৃণমূল আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করবে। দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও ভিনরাজ্য থেকে দলের নেতারাও আসবেন ব্রিগেডের মঞ্চে। সবমিলিয়ে তৃণমূলের ব্রিগেডের মেগা সমাবেশের দিকে নজর সব মহলের।

এই সভাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালাচ্ছে ঘাসফুল শিবির। বাংলার সাধারণ ও বঞ্চিত মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী ‘গর্জন’এর ভিডিও প্রকাশ করল তৃণমূল। ৩৩ সেকেন্ডের সেই ভিডিওতে কেন্দ্রের শাসক দল বিজেপিকে ব্রিটিশ অত্যাচারী শাসকের সঙ্গে তুলনা করেছে তৃণমূল। সোশাল মিডিয়ায় প্রকাশিত সেই অ্যানিমেশন ভিডিওয়র বিজেপির একাধিক স্বৈরাচারী নেতিবাচক কার্যকলাপ তুলে ধরা হয়েছে।

রবিবারের ‘জনগর্জন সভা’ থেকে মোদি সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠবে বাংলা। তৃণমূলের বার্তা, “স্বাধীন ভারতবাসীর পায়ে ফের একবার পরাধীনতার শিকল পরাতে চাইছে জমিদার বিজেপি! এই অত্যাচারীদের চিরকালের মতো উপড়ে ফেলতে হবে। আগামিকাল ব্রিগেডের জনগর্জন সভায় সেই প্রতিজ্ঞাই নেবে সারা বাংলা!” অ্যানিমেটেড ভিডিওয় বিজেপিকে আধুনিক যুগের জমিদার বলে উল্লেখ করে দেখানো হয়েছে, বিজেপি নারী নির্যাতনকারী, কৃষকবিরোধী।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...