Wednesday, June 24, 2026

রবিবার থেকেই রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত! দোলে কেমন থাকবে তাপমাত্রা? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে রাজ্যের তাপমাত্রা (Temperature)। ইতিমধ্যে, হু হু করে বাড়ছে দিনের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সাফ জানিয়েছে, শনিবার থেকে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আর দোলের (Dol Yatra) সময় তা আরও বাড়বে। পাশাপাশি এদিন হাওয়া অফিস আরও জানিয়েছে, এই মুহূর্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) সম্ভাবনা একেবারেই নেই। আর সেকারণেই রাজ্যে দাপট দেখাবে গরম। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলেই খবর।

অন্যদিকে, রবিবার থেকে রাজ্যের তাপমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে আলিপুর। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩১ থেকে ৮৬ শতাংশ।  তবে এদিন হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ ১০ তারিখের পর থেকে আবহাওয়ায় ফের বদল আসতে পারে। কারণ ১০ ও ১২ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এর জেরে হাওয়া বদলের সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে ওড়িশা ও রাজস্থানে তিনটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর জেরে উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

তবে সপ্তাহান্তে আবহাওয়া মনোরমই থাকবে বলেই এদিন সাফ জানিয়েছে আলিপুর। বিকেলের পরে ফুরফুরে ঠান্ডা হাওয়া বইতে পারে। কিন্তু আগামী সপ্তাহের প্রথম থেকেই তাপমাত্রার পারদ চড়বে। দোলের আগেই গরম পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...