Saturday, April 4, 2026

‘তাড়াতাড়ি খেলা শেষ করো, আমরা পাহাড় দেখতে যাব’, ইংল্যান্ডের ক্রিকেটার বললেন সরফরাজ, কিন্তু কেন ?

Date:

Share post:

‘তাড়াতাড়ি খেলা শেষ করুন, আমরা ঘুরতে যাব’,গতকাল ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ইংরেজ ক্রিকেটার শোয়েব বশিরকে এমনটাই বলতে শোনা গেল সরফরাজ খান। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরুছে ভারতীয় দল। সিরিজের ফলাফল ৪-১। আর এই ম্যাচেই ঘটল এমন ঘটনা।

গতকাল ভারতের জয় তখন সময়ের অপেক্ষা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তখন ৯ উইকেট পড়ে গিয়েছে। তবু ব্যাট হাতে সাধ্যমতো লড়াই চালাচ্ছিলেন বশির। সে সময় বশিরের উদ্দেশে সরফরাজকে বলতে শোনা গিয়েছে, ‘‘তাড়াতাড়ি মেরে খেলা শেষ করো। তাহলে আমরা পাহাড়ের বরফ দেখতে যেতে পারব।’’ সরফরাজের কথা শোনা গিয়েছেন স্টাম্প মাইক্রোফোনে।

গতকাল পঞ্চম টেস্ট মাত্র তিন দিনে শেষ করে ফেলে টিম ইন্ডিয়া। ইংরেজকে ইনিংস এবং ৬৪ রানে হারায় রোহিত শর্মার দল। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারতীয় দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এরকম নজির দ্বিতীয় নেই। আর এর সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষে পৌঁছে যায় ভারতীয় দল।

আরও পড়ুন- আজ বড় ম্যাচ, মাঠে প্রবেশে কী কী নিষেধাজ্ঞা সমর্থকদের কাছে ? রইল বিস্তারিত

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...