Wednesday, June 24, 2026

“কোনও এলিয়েন পৃথিবীতে আসেনি”! UFO নিয়ে পেন্টাগনের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

ভিনগ্রহের প্রাণের সঞ্চার বা ইউএফও (UFO) নিয়ে দীর্ঘদিন গবেষণা চালাচ্ছে পেন্টাগন (Pentagon)। প্রথম দিকে বিষয়টা গোপন থাকলেও, এখন তা কারও অজানা নয়। এবার সেই ইউএফও নিয়েই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আনল পেন্টাগন। শুক্রবার পেন্টাগনের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, তাঁরা গবেষণা করে দেখেছেন, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে ভিনগ্রহীরা পৃথিবীতে বা পৃথিবীর কাছাকাছি এসেছে। পাশাপাশি পেন্টাগনের একটি প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ (Second World War) শেষের পর থেকে মার্কিন সরকারের তদন্তে বহির্জাগতিক প্রযুক্তির কোনও প্রমাণ মেলেনি। আর সেকারণেই পেন্টাগন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বেশিরভাগ দর্শনেই সাধারণ বস্তু এবং ঘটনাকে ভুল শনাক্ত করা হয়েছে।

শুক্রবার এমনই একটি রিপোর্ট সামনে এনেছে পেন্টাগন যেখানে ২০২২ সালের একটি রিপোর্টের উল্লেখ করে সাফ জানানো হয়েছে এলিয়েনরা পৃথিবীতে এসেছে এমন কোনও প্রমাণ তাঁদের কাছে নেই। ২০২৩ জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের অধীনে, একটি বিজ্ঞপ্তিতে এমন কথা জানানো হয়েছে। পাশাপাশি প্রতিবেদনের সারাংশে সাফ জানানো হয়েছে, একাধিক গবেষণা করলেও এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...