Saturday, April 4, 2026

লোকসভা ভোটের আগে গেরুয়া ষড়যন্ত্র! ম্যারাথন তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার লালু ঘনিষ্ঠ সুভাষ

Date:

Share post:

ম্যারাথন তল্লাশির পর শেষমেশ গ্রেফতার লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ঘনিষ্ঠ সুভাষ যাদব (Subhas Yadav)। অবৈধ বালি খাদান মামলায় তাঁকে গ্রেফতার (Arrest) করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, সুভাষের আটটি পৃথক ঠিকানায় লাগাতার হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর তারপরই গ্রেফতার করা হয় লালু ঘনিষ্ঠকে। ইডি সূত্রে খবর, তাঁর কাছ থেকে আয় বহির্ভূতভাবে নগদ ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তবে লোকসভা নির্বাচনের (Loksabha Election) আহে ইডির এই অতিতৎপরতাকে একেবারেই সোজা চোখে দেখতে নারাজ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, লোকসভা নির্বাচন সামনে আসতেই বিজেপির অঙ্গুলিহেলনে এমন কাজ করছে ইডি। এছাড়াও বিহারে রাজনৈতিক পালাবদলের পর থেকেই লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোটের আগে বিহারে লালু ও তেজস্বীকে একঘরে করতেই এমন চাল বিজেপির।

অবৈধ বালিখাদান চালানো এবং আর্থিক তছরুপের একাধিক মামলায় শনিবার আরজেডির টিকিটে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা সুভাষের পটনার বাসভবন-সহ মোট আট জায়গায় তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, সেই সব জায়গায় তল্লাশি চালিয়ে ২ কোটি টাকা নগদ-সহ প্রচুর গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আগেই সুভাষের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে বিহার পুলিশ। সেই মামলারই তদন্তভার হাতে পেয়ে সুভাষকে গ্রেফতার করল ইডি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আরজেডির হয়ে ঝাড়খণ্ডের চাতরা থেকে প্রার্থী হয়েছিলেন সুভাষ। তবে শুধু ইডিই নয়, এর আগে ২০১৮ সালে আয়কর দফতরও তল্লাশি চালিয়েছিল সুভাষের বাড়িতে। সুভাষের বিরুদ্ধে ইতিমধ্যে ১৪টি মামলা দায়ের হয়েছে বলে খবর।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...