Wednesday, April 1, 2026

জনগর্জন সভায় টার্গেট কেন্দ্রীয় বঞ্চনা-ই! ব্রিগেড থেকে কর্মীদের ভোকাল টনিক মমতা-অভিষেকের

Date:

Share post:

বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের (Loksabha Election) দামামা। ইতিমধ্যে লোকসভার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার (Central Deprivation) বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। আর সেই লক্ষ্যেই রবিবাসরীয় ব্রিগেড (Brigade) থেকে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১০০ দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা-সহ কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল। আর সেকারণেই দিল্লি, কলকাতায় একাধিক ধর্নার পর এবার ব্রিগেডে ‘জনগর্জন সভা’র ডাক তৃণমূলের।

ইতিমধ্যে জনগর্জন সভাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে গত ১০ দিন ধরে ৫০০-রও বেশি সভা-মিছিল হয়েছে। প্রতি ব্লকে এবং প্রত্যেক পুরসভা এলাকায় ১টি করে সভা করেছে তৃণমূল। সেই সঙ্গে চলেছে গ্রাম ও শহরের ব্লকে ব্লকে মহা ব্রিগেডের সমর্থনে মিছিল-মিটিং। রবিবাসরীয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার মূল বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও লোকসভা নির্বাচনের আগে কী বার্তা দেন সেদিকেও নজর থাকবে। তবে জেলা সফর শুরু করলেও রবিবারের ব্রিগেড থেকেই যে মমতা লোকসভা ভোটের মূল প্রচার শুরু করবেন, তা বলাই বাহুল্য। মূলত কেন্দ্রীয় বঞ্চনা নিয়েই ব্রিগেড থেকে সুর চড়াবেন তৃণমূল নেত্রী।

 

 

Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...