Tuesday, March 31, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে কি করে এত ছক্কা হাঁকালো টিম ইন্ডিয়া? রহস্য ফাঁস দ্রাবিড়ের

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যেই সিরিজে ৪-১ ফলাফলে জয় লাভ করে টিম ইন্ডিয়া। এই সিরিজে ঘটেছে একের পর এক নজির। যার মধ্যে অন্যতম হল গোটা সিরিজে দু’দল মিলে মেরেছে ১০২ টি ছক্কা। রোহিত শর্মার ভারত হাঁকিয়েছে ৭২টি ছক্কা। অন্যদিকে ইংল্যান্ড মেরেছে ৩০টি। টেস্ট ক্রিকেটে কি করে এত ছক্কা হাঁকাল ভারতীয় দল? সেই রহস্য ফাঁস করলেন দলের হেডকোচ রাহুল দ্রাবিড়।

এই নিয়ে দ্রাবিড় বলেন, “ দলকে আমার ব্যাটিংয়ের ভিডিও দেখাচ্ছিলাম। সেই দেখেই ওরা এত ছয় মারতে শুরু করেছে।সত্যি করে বলতে, ওদের ব্যাটিং দেখে খুব ভাল লাগছে। খেলাটাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। রোহিত শর্মার মতো একজন ক্রিকেটার রয়েছে আমাদের দলে, যে ছয় মারতে সিদ্ধহস্ত। প্রত্যেকের ছয় মারার শক্তি, দক্ষতা এবং ক্ষমতা দেখে আমি মুগ্ধ। প্রতিবার ছয় মারার সময় আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি।”

পাঁচ ম্যাচের সিরিজ জয় নিয়ে দ্রাবিড়, “ ঘুরে দাঁড়িয়ে লড়াই করে টেস্ট জেতাই শুধু নয়, আগামী দিনেও একই কাজ করে দেখাতে হবে আমাদের। বিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিলে চলবে না।ধর্মশালা থেকে অনেক কিছু শিখলাম। পাঁচটা টেস্টের সিরিজে উত্থান-পতন থাকবেই। বার বার পরীক্ষার মুখে পড়তে হবে। ক্রিকেটারেরা অনেক কিছু শিখেছে। সব পরীক্ষায় ওরা দারুণ ভাবে পাশ করে। ”

এই সিরিজে ইংল্যান্ড বাজবল দর্শন আনে ভারতের বিরুদ্ধে। ম্যাকালাম ইংল্যান্ডের কোচ হওয়ার পর থেকে বাজবল দর্শন আনেন তিনি। কিন্তু এই সিরিজে ভারতের আগ্রাসি মনোভাবের সামনে দাঁড়াতে পারেনি ইংরেজরা। আর এর পর থেকেই ব্রেন্ডন ম্যাকালামের বাজবল দর্শন নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- ধোনির পর কে যোগ্য অধিনায়ক চেন্নাইয়ের? জানালেন এই প্রাক্তন ক্রিকেটার


Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...