Monday, April 6, 2026

সন্দেশখালিকাণ্ডে জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ডে এবার জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেফতার করল সিবিআই। সিবিআইয়ের তলব পেয়ে সোমবার নিজাম প্যালেসে পৌঁছন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা-সহ আরও বেশ কয়েকজন। সোমবার টানা জিজ্ঞাসাবাদের পর সন্ধেয় জিয়াউদ্দিনকে গ্রেফতার করল সিবিআই।

গত ৫ জানুয়ারি, সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সিবিআই সূত্রে খবর, গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার সময় উপস্থিত ছিলেন সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা।

প্রসঙ্গত, সিবিআইয়ের তলব পেয়ে সোমবার নিজাম প্যালেসে পৌঁছন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা-সহ আরও বেশ কয়েকজন। রবিবারই শাহাজাহান ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে নোটিস পাঠায় ইডি। হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই মতোই সোমবার সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছন জিয়াউদ্দিন-সহ ছয় তৃণমূল নেতা।ইতিমধ্যেই একাধিক অভিযোগের ভিত্তিতে শাহাজাহান শেখকে গ্রেফতার করেছে ইডি। রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান। এবার তাঁর ঘনিষ্ঠ জিয়াউদ্দিনেরও বয়ান রেকর্ড করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে, সোমবার থেকে ফের নতুন করে সন্দেশখালির তিন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজবাড়ি, সরবেড়িয়া এবং ধামাখালিতে জারি ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১৩ মার্চ পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। সন্দেশখালি থানার নতুন ওসি গোপাল সরকার বলেন, “নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত।” এর আগেও দফায় দফায় সন্দেশখালির বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়।

আরও পড়ুন- কতটা ফিট পন্থ, খেলবেন কি আইপিএল-টি-২০ বিশ্বকাপ? মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ

Related articles

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...